Tuesday, August 3, 2021

বাবা, বড় ভালোবাসি...🥰

Posted by মোশারফ রিপন

 বাবার কাছে থেকে সব সময়ই একটা অভিযোগ হজম করতে হয়।আমরা তিন ভাই-বোন নাকি বাবাকে ভালোবাসি না।বাবা এটা চরম মিথ্যে ভাবনা।খুব ভালোবাসি আপনাকে।হয়তো বলা হয় না।সব ভালোবাসার বহিঃপ্রকাশ হতে নেই।

ছোট বেলা থেকে বাবাকে ভয় পেতাম প্রচন্ড।কোন ভুল কাজ করলে বাবার কড়া শাসন কিংবা পিটুনি আজও মনে পড়ে।তাই বাবার প্রতি ভালোবাসাগুলো ভয়ের আড়ালে লুকিয়ে থাকে।

২০০৫ সাল।এসএসসি পরিক্ষার পরেরর কথা।জন্ডিসে আমার বেহাল অবস্থা। শরীরে ২০৬টি হার একটা একটা করে গননা করা যায়।সাথে টাইফয়েড জ্বর।ভাতের এত মিষ্টি গন্ধ আমার বমির উদ্রেক করত।কিছু পেটে পড়লে  বমি হয়ে বেড়িয়ে আসত।শরীরের এমন খারাপ অবস্থা যে হেটে গেলে নিজের পায়ের সাথে আরেক পা জড়িয়ে যায়।

ডাক্তারে পরামর্শে অনেক ঔষধের সাথে নাপা এক্সট্রা একটার অর্ধেকটা খেতে হবে।কিন্তু জ্বর কমছে না ভেবে আমি আস্ত একটা গিলে ফেলি।যার ফলশ্রুতিতে আমি অজ্ঞান।


অজ্ঞান পর কি হলো? অজ্ঞান হলে মানুষ কিছু বলতে পারে না।শুনেছিলাম, বাবা আঙিনায় মাটির মধ্যে গড়াগড়ি করে কেন্দেছিল।খুউব।


মানত করে ছিলো।ডাক্তার আনা হলো।ডাক্তারের ভাষ্য এ ছেলে বাচবে না।দুটো কিডনি ড্যামাজ হয়েছে।

ছেলেটা আজও বেচে আছে।হয়তো তোমার ভালোবাসার জোড়ে।


বাবা লাভ য়ূ।