Tuesday, August 3, 2021

এসব ভাঁওতাবাজি বন্ধ করেন।

Posted by মোশারফ রিপন

 

গার্মেন্টস কর্মীদের কিছু হলে দায়ভার নিবে গার্মেন্টস কর্তারা।বড় সুখের খবর।যাক,মালিকরা তাহলে আমাদের নিয়ে ভাবে।আমরা কত সৌভাগ্যবান;

আমাদের কিছু হলে মালিকরা দায়ভার নিবেন?


মায়ের কাছে শুনেছিলাম,জ্যান্ত মানুষের উপকার করতে নেই,উপকার করতে হলে মৃত মানুষের করা উচিত।বিজিএমএ এ নীতিতে বিশ্বাস করে। আমরা এ দুর্দিনে খেয়ে পড়ে বাঁচতে পারছি না,আর ওনারা আমাদের কিছু হলে ব্যবস্থা নিবেন।আপনারা যদি এতই শ্রমিকবান্ধব।মাত্র এক মাসের বেতন দিতে কত খেলা শুরু করেছেন।আপনারা খেলতে পারেন। খেলে জিতেও গেলেন।জিতেও আপনারা হেরে গেলেন নিজের বিবেকের কাছে,মনুষ্যত্বের কাছে,মানবিকতার কাছে।


যাদের রক্ত ঝড়ানো শ্রমে আপনাদের এই বিলাসিতা। যাদের রক্ত শুশে আপনার এই বিলাসী জীবন।তাদের কষ্টে কি আপনার একটুও মন পোড়ে না।মন না পুড়ুক,মানুষ হলে তো একটু খানি খারাপ লাগার কথা। আপনাদের অনুভুতির কোষগুলোও নষ্ট হয়ে গেছে।


একটি মাস।শুধুমাত্র একটি মাস।।তাই আপনাদের কাছে অনেক বেশি হয়ে গেল।অনেক বেশি।।

কিছু বলার নেই?অর্থ ক্ষমতা দুটোই আজ আপনাদের অনুকুলে।একদিন ওনার কাছে যেতে হবে।সেদিন আপনার অর্থ-ক্ষমতার কোন মুল্য থাকবে না তার কাছে।সেদিন ওনাকে বলব,_এই স্বার্থান্বেষীরা,আমাদের বহুত কষ্ট দিয়েছে।