বালিকা, এ শহরে কবিতা চলে না।
নরখাদক আর পোষ্য খাদকেরা
খোজে থলথলে স্তন।
এখানে একটাই কবিতা চলে।
তোমার কবিতা কেউ গিলবে না।
তুমি কবিতা লিখে কি করবে?
বরং শিহরন জাগানো দলীয় চটি লিখো।
গোগ্রাসে গিলবে দেশ।
তোমার কবিতা শিহরন জাগাবে না।
যতটা না শিহরন জাগায় তোমার নিতম্ব।
বালিকা,
ওরা তোমার কবিতা শুনবে না,
ওরা তোমার মুখে শুনতে চায় শিৎকার।
চলো ঘড়ে ফিরি।
নষ্ট ভ্রষ্ট কষ্ট নামে কোন কবিতা লিখি।
চুপসে আবৃতি করো।
আমিই শুনবো আর কেউ না শুনুক।
